নিরামিষ ভাবে পেঁয়াজ, রসুন ছাড়া চটজলদি রান্না l
আজকের পদটির নাম - শশা আর ঝিংঙের সর্ষে ঝাল l পদটির রঙটিও বেশ সুন্দর উজ্জ্বল হলদে আর সবুজ l ঝাল স্বাদের বেশ মাখা মাখা পদটি সাদা ভাতের সঙ্গে জমে যাবে।
শশা আর ঝিংঙে ছাড়া আরও অন্য উপকরণ, অন্য সবজি দিয়ে আপনি চাইলে করতে পারেন এই পদটি l
(সকলের জন্য নিরামিষ ও আমিষ দুভাবেই রেসিপি দিলাম l নিরামিষ ভাবে পেঁয়াজ, রসুন ছাড়া অল্প উপকরণ দিয়ে রান্না l সংগে দিলাম আমিষ সর্ষে ঝাল রেসিপি )
** শশা আর ঝিংঙের সর্ষে ঝাল **
উপকরণ :
শশা - ৪ টে,
ঝিংঙে - ৬ টা,
নুন ও চিনি স্বাদ অনুযায়ী,
ফোড়নের জন্য -
সরষের তেল - ১ চামচ,
শুকনো লঙ্কা - ১টা,
হলুদ গুড়ো - ১/৩ চা চামচ,
বাটা মশলা -
আদা - ছোট ছোট টুকরো করে কাটা ( ১০ টুকরো )
কাঁচালংকা - ৩-৪ টে,
সর্ষে - ১ চা চামচ,
প্রস্তুত প্রনালী :-
সবজি (শশা আর ঝিংঙে ) ধুয়ে ডুমো ডুমো করে কুটে আলাদা পাত্রে রাখুন।
আদা, কাঁচালংকা, সর্ষে বেটে নিন l আলাদা পাত্রে রাখুন।
প্যানে সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা,হলুদ গুড়ো ফোড়ন দিন l
ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে শশা, ঝিংঙে দিন, নুন ও চিনি স্বাদ অনুযায়ী দিয়ে ৫ মিনিট কষে নিন l
কষানোর সময় শশা, ঝিংঙে জল ছাড়বে l
শশা, ঝিংঙের জল বেরোলে ১০ মিনিট আঁচ বাড়িয়ে ঢেকে দিন।
শশা, ঝিংঙে ফুটে নরম আর সেদ্ধ হয়ে এলে আদা, কাঁচালংকা, সর্ষে বাটা দিন l
ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে ৫ মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিন l
মাখা মাখা হবে সর্ষে ঝাল টা l
এবার একটা পাত্রে শশা আর ঝিংঙের সর্ষে ঝাল টা ঢেলে পরিবেশন করুন l
------------------------------------------------------------
আমিষ সর্ষে ঝাল রেসিপি
সর্ষে ঝাল নিরামিষও করা যায় আবার পেঁয়াজ , রসুন বাটা দিয়ে আমিষ ও রাঁধা যায় l
পেঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
( শশা আর ঝিংঙে কষানোর সময় দিতে পারেন )
** চিংড়ি মাছ বাদামি করে ভেজে দিতে পারেন l
** রান্নাটা রিচ করতে চাইলে স্বাদের জন্য মশলাতে নারকেল, কাজুবাদাম ,টক দই দিতে পারেন l
বাটা নারকেল - ১ টেবিল চামচ
কাজুবাদাম বাটা - ১ টেবিল চামচ
টক দই - ১ টেবিল চামচ
( শশা আর ঝিংঙে কষানোর সময় দিতে পারেন )
**লেবুর রস ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন l
** আপনি চাইলে একটু ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারেন l
** ১ টেবিল চামচ পোস্ত বাটা শশা আর ঝিংঙে কষানোর সময় দিতে পারেন l
** আমি এভাবেই করি l আরও অন্যভাবে , আরও অন্য উপকরণ অন্য সবজি দিয়ে আপনি চাইলে করতে পারেন l
-----------------------------------------------------------------
** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l
https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks
---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ------------





